‘আ. লীগ-বিএনপির দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বৈষম্য বেড়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২১, ১৮:৩০আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৮:৩৩

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, ‘একমাত্র জাতীয় পার্টি দেশের মানুষকে সুশাসন দিতে পারে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির শাসনামলের চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ সবচেয়ে বেশি সুশাসন ভোগ করেছে। আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বৈষম্য বেড়েছে।’

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে বিকল্প ধারার কয়েকজন নেতার যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘বলা হয়, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, আসলে বৈষম্য বেড়েছে। বৈষম্যের কারণে, কিছু মানুষ লুটপাটের মাধ্যমে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, বাংলাদেশিদের অট্টালিকা তৈরি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্য ফেরেনি। বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থী।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। অনুষ্ঠানে বিকল্পধারার যুগ্ম মহাসচিব বেগ মাহতাব উদ্দিন, বিকল্পধারা বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও বাগেরহাট উপজেলা যুবধারার সভাপতি আব্দুল মান্নান জাপার চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের