সন্ত্রাস আর হত্যাকাণ্ডের নির্বাচন বন্ধ করুন: বাবলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৯:৪৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৯:৪৯

সন্ত্রাস আর হত্যাকাণ্ডের নির্বাচন বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু । তিনি বলেন, ‘দেশের মানুষ স্বস্তিতে নেই। নির্বাচনের নামে চট্টগ্রামে আজ কী হলো ? স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রাক্কালে জনগণ স্বাধীনতার চেতনা বিরোধী এরকম স্বৈরতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করে না। সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের নির্বাচন দেশবাসী চায় না।’

বুধবার (২৭ জানুয়ারি) কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের এমপি'র সুস্থতা কামনায় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বাবলু।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জনাব বাবলু বলেন, অবিলম্বে এরকম প্রহসন ও তামাশার নির্বাচন বন্ধ করুন। জনগণের নাগরিক অধিকার স্বাধীনভাবে ‘যাকে খুশি তাকে ভোট দেবো’ এটা নিশ্চিত করুন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি'র সভাপতিত্বে এবং জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দো'আ মাহফিলে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদসহ জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মী।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী