‘জাতীয় পার্টিও রাজনীতির পথ হারিয়ে ফেলেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
৩১ জানুয়ারি ২০২১, ১৫:৫৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৫:৫৮

সংগ্রামী ছাত্র সমাজ-ফোরামের নেতারা বলেছেন, ‘রাজনীতির প্রতি আজ মানুষের আস্থা নেই। জাতীয় পার্টিও রাজনীতির পথ হারিয়ে ফেলেছে। এই রাজনীতির প্রতি আস্থা ফেরাতে হলে নব্বই দশকে আমরা যারা যারা রাজনীতিতে সক্রিয় ছিলাম তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তা নাহলে রাজনীতিতে ব্যবসায়ী শ্রেণির যে প্রভাব গড়ে উঠেছে সেখান থেকে রাজনীতিকে মুক্ত করা যাবে না।’

রবিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এরশাদ মুক্তি আন্দোলন দিবস উপলক্ষে সংগ্রামী ছাত্র সমাজ-ফোরামের ব্যানারে আলোচনা সভার নেতারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ‘৯ জানুয়ারি হুসেইন মুহাম্মদ এরশাদের কারামুক্তি দিবস জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে পালন করে না। আমাদের জন্য এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আজ জাতীয় পার্টির ওপর পর্যায়ে এমন কিছু নেতা বসে আছেন, যাদের রাজনৈতিক মস্তিষ্ক বলে কিছু নেই। যারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত।’

তারা বলেন, ‘আজকে আমরা বলতে চাই, জাতীয় পার্টির দুঃসময়ে আপনারা যারা নেতৃত্বে ছিলেন, তারা আবার সক্রিয় হয়ে উঠুন। জাতীয় পার্টি ঘোর অমানিশায়, রাজনীতির পথ হারিয়ে ফেলেছে। তাই এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আপনাদের মেধা দিয়ে দলটিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।’

সাবেক ছাত্রনেতা আজিজের সঞ্চালনায় ছাত্রনেতা ফকির আল মামুন, মুজিবুর রহমান ডালিম, গোলাম সারওয়ার মিলন, আহসান হাবিব লিংকন, বর্ষা মাহমুদ, শাহ আশরাফ উদ্দিন শামীম, আইনজীবী শফিকুল ইসল, খলিল, ফজলু, জাহাঙ্গীর এবং ১৯৮২ ও ১৯৯০ পরবর্তী এরশাদ মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ইকবাল হোসেন রাজু।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম