‘গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে জাপা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৮:৩০আপডেট : ২১ মার্চ ২০২১, ১৯:২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, গণতন্ত্র চর্চা ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সব সময় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করছে। কাজের ক্ষেত্রে আগামী দিনেও ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালকে সহায়তা করবে জাতীয় পার্টি। এ সময় তিনি ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।

রবিবার (২১ মার্চ) জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ড্যানা এল. ওলডস। প্রতিনিধি দলের সঙ্গে  সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রবিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী।

ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ড্যানা এল. ওডস সৌজন্য সাক্ষাৎ শেষে বলেন, ‘বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জাতীয় পার্টি চাইলে দলটির নেতাকর্মীদের দক্ষতা উন্নয়নে বিষয়ভিত্তিক কর্মশালার আয়োজন করবে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল। জাতীয় পার্টিতে গণতন্ত্র চর্চা ও নারীর অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রাম) আমিনুল এহসান ও সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম) শাম্মী লায়লা ইসলাম উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী