টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়েছে মানুষ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৫:৪৮আপডেট : ১১ জুন ২০২১, ১৫:৪৮

টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।  তিনি বলেন, ‘আন্তর্জাতিক টিকা কূটনীতিতে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে প্রতিদিন টিকা পাওয়ার ব্যাপারে আশার বাণী শোনানো হচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনও সাফল্য নেই।’

শুক্রবার (১১ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।  তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী নিজেই বৃহস্পতিবার বলেছেন, অনেক দেশ আমাদের টিকা দিতে সম্মত হয়েছে, কিন্তু কবে দেবে তা কেউ বলতে পারছে না।’

প্রসঙ্গত, শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।’ তবে কবে নাগাদ এই টিকা আসবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ— ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে টিকা আমদানির কারণেই টিকা পাওয়ার বিকল্প উৎস রাখা হয়নি। এতে একটি কোম্পানি টিকা আমদানি করে বেশ কয়েক কোটি টাকা আয় করেছে বলে জানা গেছে। কিন্তু চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যায়নি। আবার বিকল্প কোনও উৎস না থাকায় টিকা প্রয়োগের স্বাভাবিক কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।’

জিএম কাদের সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এরই মাঝে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, এমন প্রায় ১৫ লাখ মানুষ আদৌ দ্বিতীয় ডোজ  টিকা পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।’   

জাপা চেয়ারম্যান মনে করেন, সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশের কোটি কোটি মানুষের টিকা পাওয়ার সম্ভাবনা আটকা পড়েছে। এখন সরকারিভাবে কত দ্রুত করোনার টিকা দেওয়া হবে, দেশের মানুষ সেদিকেই তাকিয়ে আছে বলে জানান জিএম কাদের।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি