রূপগঞ্জে আগুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ১৫:০৪আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৫:০৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যপণ্যের কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শুক্রবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

জিএম কাদের বলেন, ‘শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে লাগা আগুনে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। চলমান মহামারির মধ্যে আগুনে পুড়ে একসঙ্গে এত মানুষের নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।’

বিবৃতিতে এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

জিএম কাদের নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ