দলীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ১০:৩৩আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১০:৩৩

এবছর দলীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দলটির দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) -এর জন্ম ও ওফাত দিবস হিসেবে প্রতিবছর সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেন ইসলাম ধর্মাবলম্বীরা। এবছর হিজরি তারিখ অনুযায়ী আগামী ২০ অক্টোবর (বুধবার) দিবাসটি পালন করা হবে।

এ উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৫টায় কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে কোরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এম এ রাজ্জাক খান।

তিনি জানান, অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের প্রধান অতিথি হিসেবে উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকবেন । এ ছাড়াও পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।

এদিকে দলটির জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী