ইউপি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তুলে নিতে আ.লীগ চাপ দেয়: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ১৫:৫৪আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৫:৫৪

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে আওয়ামী লীগের এমপি-নেতারা প্রার্থিতা তুলে নেওয়ার জন্য চাপ দেয় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সৃজনশীল অর্থনীতির জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেস্কো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি’ শীর্ষক পুরস্কার প্রবর্তন করায় উপস্থাপিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি বঙ্গবন্ধুকে সবার কাছ থেকে সরিয়ে না নেওয়ার আহ্বান জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি আসেনি। যেখানে জাতীয় পার্টির প্রার্থী আছে, সেখানে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। আমাদের প্রার্থীকে আওয়ামী লীগের এমপি-নেতারা চাপ দেয় প্রার্থিতা তুলে নেওয়ার জন্য। এটা যাতে না হয়, জোর জবরদস্তি যাতে না করা হয়, এ জন্য নির্দেশ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

জাপা নেতা আরও বলেন, ‘বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের একার নয়, বঙ্গবন্ধু সবার। বঙ্গবন্ধু সব কিছুর ঊর্ধ্বে। বঙ্গবন্ধু আমাদের অস্থিত্ব, তিনি ছাড়া কিছুই নেই। আপনারা সব সময় বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নিতে চান। তাকে দূরে সরিয়ে নেবেন না।’

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের