সাধারণ মানুষের কষ্ট দেখার কেউ নেই: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ২২:০৫আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২২:৩৪

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। যেভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে, তাতে সাধারণ মানুষ দিন চালাতে হিমশিম খাচ্ছে।’

সোমবার (২২ নভেম্বর) বনানীতে চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘সরকার অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দেওয়ায় প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে। এর বিরূপ প্রভাব পড়ছে প্রতিটি সেক্টরে। কাঁচামালসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে।’

‘সাধারণ মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই’ উল্লেখ করে তিনি সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের