সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৬:০০আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬:০০

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে। সড়কে পরিবহন শ্রমিকরা যাত্রীদের সঙ্গে যে আচরণ করছেন, তা মেনে নেওয়া যায় না।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এ কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার অজুহাতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাস ভাড়া যতটুকু বাড়িয়েছে, শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে তারচেয়েও বেশি। এতে প্রতিদিন বাসে চড়ে গন্তব্যে যেতে হেনস্তা হচ্ছেন সাধারণ যাত্রীরা। প্রতিবাদ করলে সইতে হয় অবর্ননীয় নির্যাতন।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। কিন্তু তেলের দাম কমানোর বিষয়ে সরকারের কোনও চিন্তা আছে বলে মনে হয় না। আবার তেলের দাম বাড়ার  সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান