আমার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হবে: বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ১৩:৫৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩:৫৫

জাতীয় পার্টি ‘পুনর্গঠন প্রক্রিয়ার’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, ভবিষ্যতে আমার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পার্টি মরহুম এরশাদের দেখানো পথেই হাঁটবে।

সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিজয়ের ৫০ বছর উদযাপন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। জাতীয় ইসলামী মহাজোট এই আলোচনা সভা আয়োজন করে।

বিদিশা এরশাদ বলেন, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র এবং ধর্মীয় আদর্শে বিশ্বাসী মরহুম এরশাদের মূল ধারার জাতীয় পার্টি হিসেবে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। আজ খুব দুঃখ হয়, যখন দেখি কিংবা শুনি মরহুম এরশাদের জাতীয় পার্টিতে ভেদাভেদ এবং ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া ছাড়াও নানা ধরনের অপতৎপরতা।

তিনি বলেন, আমরা আপনাদের নিয়ে মরহুম এরশাদের নীতি আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই। যেখানে সকলে ভেদাভেদ ও ব্যক্তি স্বার্থ ভুলে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে।
 
তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এখন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা সংকটাপন্ন। চলুন মহান আল্লাহর কাছে আমরা সবাই তার আশু রোগমুক্তির জন্য দোয়া করি। মরহুম রাষ্ট্রপতি এরশাদ আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি তার নীতি ও আদর্শে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই দল আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় আমার নেতৃত্বে সামনের দিনগুলোতে পুনর্গঠিত হয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করবো, ইনশাল্লাহ। 

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদসহ ইসলামী মহাজোটের নেতারা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ