স্বচ্ছ ও দায়িত্বশীল ইসি গঠন নিয়ে আমরা আশাবাদী: বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ২১:২০আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২১:২০

নতুন নির্বাচন কমিশন সঠিকভাবে গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। তিনি বলেছেন, এই নির্বাচন কমিশন যেন সঠিকভাবে হয়। আমরা আশাবাদী, এই কমিশন স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।

সোমবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আবু হোসেন।

সংলাপের প্রসঙ্গে আবু হোসেন জানান, আন্তরিক পরিবেশে রাষ্ট্রপতির সঙ্গে জাপার প্রতিনিধি দলের বৈঠক হয়। এদিন বিকাল চারটায় প্রবেশ করে সন্ধ্যা ছয়টার দিকে বেরিয়ে আসেন জাপার প্রতিনিধি দল।

সংলাপ প্রসঙ্গে বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে এসে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমরা রাষ্ট্রপতিকে ইসি গঠনে আইনের কথা বলেছি। উনি বলেছেন- ‘দেখি আলাপ-আলোচনা করে’। এতটুকুই বলেছেন।

বাবলা জানান, সংলাপে জাপা চেয়ারম্যান জিএম কাদের সার্চ কমিটি গঠনে চার ব্যক্তির নাম সুপারিশ করেছেন।

সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘আমরা চাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই সরকার জাতির জনকের যে স্বপ্ন ছিল, সেই অনুযায়ী নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠনে সরকার প্রধান এটা বিবেচনা করবেন।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী