‘জাতীয় পার্টি’তে সামনে চমকের পর চমক: বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২২, ১৬:৩৫আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬:৩৮

এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখনও জীবিত আছেন, তিনি আগের চাইতে এখন বেশ সুস্থ—বলে জানিয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি বলেন,  এরই মধ্যে পোস্টার থেকে তার নাম মুছে ফেলেছেন বর্তমান চেয়ারম্যান। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে।

শনিবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (বিদিশা) পুনর্গঠন প্রক্রিয়ার মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির (জাপা) হাল ধরবেন তার সন্তানরাই, অন্য কেউ নয়।

তিনি বলেন, ‘পিতার চেয়ারে শুধু ছেলেদের শোভা পায়। ছেলেরাই পারবে পিতার নাম বহন করতে। অন্য কেউ নয়। সাদ, এরিক এরাই হবে আগামী দিনে লাঙ্গলের ধারক ও বাহক।’

রাজধানীর বনানীতে প্রেসিডেন্ট পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এরশাদপুত্র এরিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নতুন বছরে চমকের পর চমক আসছে জানিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত সভাপতি বিদিশা বলেন, ২০২২ এ নতুন রূপে সাজবে জাতীয় পার্টি। গুটি গুটি পায়ে আমি ও এরিক জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার পথচলা শুরু করেছিলাম। এখন অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে। জাতি সেই চমক দেখার অপেক্ষায় আছে। ‘জাতীয় পার্টি’তে সামনে চমকের পর চমক: বিদিশা

দেশের ৩০ জেলায় কমিটি হয়েছে জানিয়ে বিদিশা বলেন, ৬৪ জেলায় কমিটি হওয়ার পরে ঢাকায় বড় কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে পার্টির তৃণমূল তাদের নেতা নির্বাচন করবে। পুনর্গঠন প্রক্রিয়ায় অনেকে আসবে আবার চলে যাবে। কিন্তু পার্টি তার নিজ গতিতেই চলবে। আমি কাউকে বহিষ্কার করিনি এবং আমার দরজা সবার জন্য খোলা আছে।

গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে জাতীয় পার্টির ‘নতুন কমিটি’ ঘোষণা করেন এরিক এরশাদ। কমিটির চেয়ারপারসন হিসেবে রওশন এরশাদ এবং তার পুত্র সাদ এরশাদকে কো-চেয়ারম্যান ঘোষণা করেন এরিক। রওশন এরশাদের অসুস্থতার কথা বলে গত ৪ নভেম্বরে কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন বিদিশা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের