নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কাউকেই সমর্থন দেবে না জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ২২:৫২আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২২:৫২

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি কোনও প্রার্থী দেয়নি। এই নির্বাচনে কোনও প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন না দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে দলটি। 

সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির  চেয়ারম্যানের পক্ষে ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা জানান, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির  নেতাকর্মী ও স্থানীয় প্রতিনিধিদের কোনও প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন প্রদান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যদি কোনও নেতাকর্মী এই নির্বাচনে কোনও প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করে থাকেন , তবে অবিলম্বে তাদেরকে নিষ্ক্রিয় হওয়ার অনুরোধ করা হলো। অন্যথায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের