লবিস্ট নিয়োগে কারা কত টাকা পাচার করেছে, মানুষ জানতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ২২:২২আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২২:২২

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‘দেশের মানুষ জানতে চায় বিদেশে কারা লবিস্ট নিয়োগ করেছে। যদি আওয়ামী লীগ সরকারিভাবেই লবিস্ট নিয়োগ করে থাকে তা হলে সরকারকেই বলতে হবে কেন এবং কিভাবে টাকা দেওয়া হলো। আবার আওয়ামী লীগ যদি দলীয়ভাবে লবিস্ট নিয়োগ করে তাহলেও বলতে হবে এই টাকার উৎস কী? এই টাকা বৈধ নাকি অবৈধ? বিএনপি লবিস্ট নিয়োগ করলেও প্রকাশ করতে হবে কেন তারা লবিস্ট নিয়োগ করেছে, কোথায় পেয়েছে তারা এত টাকা।’

বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মুজিবুল হক চুন্নু একথা বলেন।

মুজিবুল হক চুন্নু আরও বলেন, দুর্নীতি ও দুঃশাসন আর কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীর অতি উৎসাহে দেশের মানুষ আওয়ামী লীগের ওপর বিরক্ত। আবার বিএনপির বক্তৃতায় দেশ ও দেশের মানুষের জন্য কী করবে তা স্পষ্ট নেই। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করছে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান