সংসদের লবিতে যে কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে : রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ২০:৫৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৮:৫৭

জাতীয় সংসদে কার্যকর বিরোধী দল নেই বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য হলে তা এক্সপাঞ্জ না হলে সংসদ থেকে ওয়াক আউট করবেন বলেও তিনি জানান। এ নিয়ে জাতীয় সংসদের লবিতে যে কোনও ‘দুর্ঘটনা ঘটে যেতে পারে’ বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

মসিউর রহমান রাঙ্গা বলেন, বলা হয় এই সংসদে বিরোধী দল নেই। আমরা জাতীয় পার্টি এই সংসদের বিরোধী দল। এর আগে দেওয়া বক্তব্যে বিএনপির সদস্য হারুনুর রশিদ বলেন, সংসদে কার্যকর বিরোধী দল নেই। আছে কাগজে কলমে বিরোধী দল।

রাঙ্গা তার বক্তব্যে এই প্রসঙ্গটি তুলে ধরে বলেন, এরপর যদি এ ধরনের বক্তব্য দেওয়া হয় এবং সেটি যদি এক্সপাঞ্জ করা না হয় তাহলে আমরা সংসদ থেকে ওয়াক আউট করবো। এরা সকালে এক কথা বলবে, বিকালে এক কথা বলবে। যে কোনও দুর্ঘটনা ঘটে যেতে পার এই লবিতে।

এ সময় কেউ একজন ‘হুমকি দেওয়া’র কথা বললে রাঙ্গা বলেন, ‘না, হুমকি দিচ্ছি না। ঘটনা তো আর আমি ঘটাবো না।’

বিএনপি সবসময় দুই রকম কথা বলে অভিযোগ করে জাপার এই সংসদ সদস্য বলেন, ‘উনারা চান আমরা বিএনপির সঙ্গে যাই। আমি বেঁচে থাকতে কখনও জাতীয় পার্টি বিএনপির সঙ্গে যাবে না।’

বক্তব্যে রাঙ্গা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘বিরোধিতার স্বার্থে বিরোধিতা আমরা করবো না। যেভাবে দেশ চলার কথা সেভাবেই দেশ চলছে। কী বিরোধিতা করবো আমরা।’

/ইএইচএস/এমআর/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে