মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি। তিনি বলেছেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে শোক, শ্রদ্ধা আর ভালোবাসার আখরে লেখা এক রক্তস্নাত স্মৃতিবহ দিন।
রবিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে জিএম কাদের এসব কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘মহান ভাষা আন্দোলন আমাদের মাথা উঁচু করে অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। বিশে^র প্রতিটি মানুষের সকল অধিকার সমুন্নত রাখার সংগ্রামে আজীবন উৎসাহ যোগাবে আমাদের মহান ভাষা আন্দোলন।’









