আগামী সংসদ নির্বাচনের জন্য ইশতেহার কমিটি করেছে জাতীয় পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩১

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি ইশতেহার প্রণয়নের জন্য প্রেসিডিয়াম সদস্য, পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়-কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করেছে জাতীয় পার্টি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দলের চেয়ারম্যান জিএম কাদের এ কমিটি গঠন করেন।  এই কমিটিতে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রেস উইং জানিয়েছে, কমিটির চার সদস্যের মধ্যে রয়েছেন, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমান।

দলীয় সূত্র জানায়, রবিবার অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এই কমিটি নির্বাচনি ইশতেহারের খসড়া প্রণয়ন করে চেয়ারম্যানের বরাবরে পেশ করবে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী