রাষ্ট্রের ক্ষমতা এক ব্যক্তির হাতে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ১৮:৪৩আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৯:১৩

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, স্বাধীনতার স্বপ্ন ছিল দেশের মালিক হবে জনগণ। তারাই রাষ্ট্র পরিচালনা ক্ষমতার মালিকানায় থাকবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর থেকে যে দুটি দল ক্ষমতায় ছিল তারা সংবিধান কাটছাঁট করে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। একনায়কতন্ত্র স্বাধীনতার চেতনার পরিপন্থী। বর্তমানে দেশে এখন এক ব্যক্তির হাতে রাষ্ট্রের ক্ষমতা।

শনিবার (২৬ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু দেশের মানুষ যে মুক্তিলাভের জন্য স্বাধীনতার ডাকে সাড়া  দিয়েছিল, সে মুক্তি আজও মেলেনি। দেশের মানুষ চেয়েছিল বৈষম্য, বঞ্চনা থেকে মুক্তি। তারা চেয়েছিল শোষণমুক্ত একটি দেশ।

কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা উদযাপন করেছি, কিন্তু দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু মুক্তি পাইনি।

জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপির সভাপতিত্বে আলোচনা সভায় মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, যত বাধাই আসুক আমরা জনগণের স্বার্থ রক্ষায় রাজপথে থাকবো। দুর্নীতি ও  দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।

কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, যে লক্ষ্যে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি তা অর্জিত হয়নি। যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি তারাই এখন ব্যাংকের মালিক হচ্ছে, তারাই এখন গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের