‘পরিস্থিতি দেখে জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২২, ১৫:১৮আপডেট : ০৩ মে ২০২২, ১৫:১৮

ঈদুল ফিতর উপলক্ষে দলের নেতা-কর্মী, সাধারণ নাগরিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এসময় তিনি বিশ্ব শান্তি, সংহতি ও সমৃদ্ধি কামনা করে জানিয়েছেন, নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনা করে জোট গঠনের সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।

মঙ্গলবার (৩ মে) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় জিএম কাদের আরও বলেন, মহামারি করোনার কারণে গেলো কয়েক বছর আমরা উৎসবমুখর আয়োজনে ঈদ উদযাপন করতে পারিনি। আল্লাহর রহমতে এবার পরিস্থিতি উন্নত হয়েছে আমরা ঈদ উদযাপন করছি আনন্দ-উৎসবে। 

সবার আর্থিক অবস্থা সমান নয় উল্লেখ স্বচ্ছল ব্যক্তিদের অভাবী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে। ঈদের এই আনন্দ যেন সারাজীবন অক্ষয় হয়ে থাকে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সংগঠনকে শক্তিশালী করছে। পাশাপাশি সফলভাবে কাউন্সিল করতেও প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনি এলাকায় কাজ করছেন। 

তিনি বলেন, আগামী নির্বাচনে তিনশ’ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।  

আরেক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখেই নির্বাচনে জোট গঠনের ব্যপারে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।  

বিএনপির নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সংবিধান পরিবর্তন করতে হবে, এমন কোনও বিষয় এলে তাতে সরকারের সমর্থন প্রয়োজন হবে। সরকারের সমর্থন ছাড়া সাংবিধানিক পরিবর্তন সম্ভব হবে না। এছাড়া আন্দোলন করেও দাবি আদায় করা যায়। কিন্তু আন্দোলন করে বিএনপি কোনও দাবি আদায় করবে, সাধারণ মানুষ এমন আস্থা রাখতে পারছে না দলটির প্রতি।

এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি প্রমুখ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী