আ.লীগকে সমর্থন দেবে কিনা ভাববে জাতীয় পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২২, ২২:৩৫আপডেট : ১৬ জুন ২০২২, ২৩:০৪

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন করার বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (১৬ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ‘গতকাল (বুধবার) আওয়ামী লীগের একজন সদস্য বিএনপি সম্পর্কে স্বৈরাচার, খুনি, ইত্যাদি বলতে গিয়ে এরশাদের নামও বলেছেন।’

২০০৮ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জোট-সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘যার লাগি করি সেই যদি বলে চোর, তাহলে কোথায় যাই? আওয়ামী লীগের সঙ্গে এত খাতির করলাম, তিনবার চারবার জোট করলাম, নির্বাচন করলাম, ক্ষমতায় এলাম, আনলাম, আর সেই আওয়ামী লীগের ভাইয়েরা যদি ওই জিয়াউর রহমানকে, বিএনপিকে গালি দিতে গিয়ে জাতীয় পার্টি ও এরশাদকে গালি দেন, তাহলে যাই কোথায়? তাহলে তো নতুন করে চিন্তাভাবনা করতে হবে আমরা কী করবো। আমরা কোথায় যাবো? কী ভালো লাগে না? লাগবে। সময় আসতেছে।’

২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটভুক্ত হয়ে নির্বাচন করে। সরকারেরও অংশীদার হয় তারা। এরপর বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে আসন সমঝোতা করেই নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। পরে সরকারের অংশ নেওয়ার পাশাপাশি সংসদে প্রধান বিরোধী দলের আসনও নিয়েছিল। দলের ভেতরে ও বাইরে এ নিয়ে সমালোচনায় ছিল জাতীয় পার্টিতে।

একাদশ সংসদ নির্বাচনের আগে এককভাবে ভোট করার ঘোষণা দিলেও বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি। দলটি বর্তমানে সরকারের অংশীদার না হলেও সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম