জিএম কাদের দেশে ফিরে জানালেন, রওশন আসছেন কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১৯:১৭আপডেট : ২৬ জুন ২০২২, ২০:৩৮

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তার শারীরিক অবস্থার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আগামীকাল সোমবার, বেলা ১২টা ১০ মিনিটে বেগম রওশন এরশাদ দেশে ফিরবেন।’

রবিবার (২৬ জুন) ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা জানান। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।

জিএম কাদের বলেন, ‘বেগম রওশন এরশাদকে স্বাগত জানাতে দলীয় নেতা-নেতাকর্মীদের মধ্যে যাদের সুযোগ আছে তারা যেনও কাল বেলা ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকেন।

তিনি বলেন,  যারা সাক্ষাৎ করতে ইচ্ছুক তারা যেনও বিরোধী দলীয় নেতার অনুমতি সাপেক্ষে এবং বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে যোগাযোগ করেন।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে স্বাগত জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্মদফতর সম্পাদক মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সরকার,  জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাহার ইতি।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী