জাতীয় পার্টি ও ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৯:০৭আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৯:২২

নেতৃত্ব উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা প্রাতিষ্ঠানিকীকরণের জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় পার্টি ও ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

রবিবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। জাতীয় পার্টির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অব পার্টি ডানা এম ওল্ডস। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান মুখপাত্র হিসেবে কাজ করবেন।

এ সময় ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।

ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের পক্ষে ছিলেন ইউএসএআইডি’র ডিরেক্টর ক্রিস্টিন এম ওয়ালস, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি লেজলি রিচার্ডস, ইউএসএআইডি’র পলিটিক্যাল অ্যাডভাইজর লুবাইন চৌধুরী মাসুম, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর আমিনুল এহসান, আব্দুল আলীম ও ডেপুটি ডিরেক্টর শাম্মী লায়লা ইসলাম।

 

 

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান