জি এম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রওশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:০১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:০১

‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ’— এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্। তিনি জানান, শনিবার (১৭ সেপ্টেম্বর) গুলশানে দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় সভাপতির ভাষণে অনলাইনে যুক্ত হয়ে রওশন এরশাদ একথা বলেন।

এসময় রওশন এরশাদ বলেন, হিন্দু মহাজোটের একাংশের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাপা চেয়ারম্যান অগণতান্ত্রিক ভাষায় পার্টির নেতাদের ‘ফায়ার করবেন’ এমন হুমকি দেন। যা শিষ্টাচার বহির্ভূত। রওশন এরশাদ বলেন, পার্টির চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য দেশজুড়ে লাখো লাখো এরশাদপ্রেমী নেতাকর্মীকে আহত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক এমপি নরুল ইসলাম মিলন, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য ক্কারী হাবিবুল্লাহ বেলালী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ও শ্রমিক নেতা শাহ্ আলম তালুকদার।

২৬ নভেম্বরের সম্মেলন সফল করতে সভায় ঢাকা মহানগর সমন্বয় কমিটিসহ মোট ১১টি সাংগঠনিক টিম ও ২২টি সাব কমিটি গঠন করা হয়।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের