রওশন এরশাদ স্বেচ্ছায় কিছু করছেন, বিশ্বাস করেন না চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৭

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু  বলেছেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পার্টির বিরুদ্ধে স্বেচ্ছায় কিছু করছেন বলে বিশ্বাস করি না। তবে ম্যাডাম তার ছেলে ও আরও দুই-একজনের কাছে জিম্মি হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘বুধবার (২১ সেপ্টেম্বর) রওশন এরশাদের যে চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই চিঠি আমরা আমলেই নিচ্ছি না।’

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুজিবুল হক খোলামেলা কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্র ও ২০ ধারা নিয়ে মসিউর রহমান রাঙার কথা বলা স্ববিরোধী। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এই ধারা ব্যবহার করে সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙাকে মহাসচিব করেছিলেন। তখন তিনি গঠনতন্ত্রের ওই ধারার সুবিধাভোগী হয়েছেন। তখন তো মসিউর রহমান রাঙা গঠনতন্ত্রের এই ধারার বিরোধিতা করেননি।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘তাছাড়া, ২০১৮ সালের কাউন্সিলের আগে মহাসচিব ছিলেন, কাউন্সিলে গঠনতন্ত্র অনুমোদন হয়েছে সেই প্রক্রিয়ার সময় এবং কাউন্সিল পরবর্তী প্রায় দুই বছর এই গঠনতন্ত্র মেনেই মহাসচিবের দায়িত্ব পালন করেছেন মসিউর রহমান রাঙা। তিনি কখনোই এই গঠনতন্ত্রের কোনও ধারার বিরোধিতা বা আপত্তি করেননি।’

জাপার মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্র নির্বাচন কমিশন এবং ওয়েবসাইটে দেওয়া আছে। প্রয়োজন হলে যেকেউ দেখে নিতে পারেন।’

চুন্নু বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে জাতীয় পার্টি। পার্টিতে কোনও বিভেদ নেই। কোনও ষড়যন্ত্রই জাতীয় পার্টির ঐক্যে ফাটল ধরাতে পারবে না।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী