দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ১৬:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৬:৪৯

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে। ৪ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং-এ দেশের মানুষ অসহনীয় কষ্ট ভোগ করছেন। ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের স্থলে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি আছে। কিন্তু টাকার অভাবে জ্বালানি তেল কিনতে পারছে না সরকার। বিশ্ববাজারে গ্যাসের দাম কমেছে, টাকার অভাবে তাও কিনতে পারছে না সরকার।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের  (বিএইচআরসি) নির্বাহী সম্পাদক ও এফবিসিসিআই’র সদস্য মির্জা শাহাদাৎ হোসেন এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) সাধারণ সম্পাদক (আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি) গোলাম কিবরিয়া মোল্লা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তাদের স্বাগত জানিয়ে বক্তৃতা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল—বিদ্যুৎ ব্যবস্থা সেপ্টেম্বর থেকে স্বাভাবিক হবে, এখন তারা বলছেন নভেম্বরে স্বাভাবিক হবে। কেউ জানে না কখন থেকে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে। তাই দেশের মানুষ সরকারের কথায় আস্থা রাখতে পারছে না।’

তিনি আরও বলেন, শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার আগে সে দেশে লোডশেডিং ছিল, ডলারের দাম বেড়েছিল, জ্বালানি তেল কিনতে পারেনি, আবার নিত্যপণ্যের দাম বেড়েছিল অস্বাভাবিক হারে। ঠিক একই চিত্র বাংলাদেশে, এখানেও ডলারের বিপরীতে টাকার দাম কমছে, ডলারের অভাবে জ্বালানি তেল কিনতে পারছে না সরকার। বিদ্যুতের অভাবে শিল্প কলকারখানা চালু রাখা সম্ভব হচ্ছে না, উৎপাদন কমে যাচ্ছে। এতে কাজ হারিয়ে অনেকেই বেকার হয়ে পড়েছে। টাকার দাম কমে যাওয়ার কারণে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে কয়েকগুণ। আবার শ্রীলঙ্কার মতই মেগা প্রকল্পে লক্ষ-কোটি টাকা বরাদ্দ হচ্ছে। একই সময়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।’

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা আনিস উল ইসলাম মণ্ডল, ভাইস চেয়ারম্যান ইয়াহ ইয়া চৌধুরী, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
দুই বছর পর সস্ত্রীক পাসপোর্ট পাচ্ছেন জিএম কাদের
দেশ সংকটকাল অতিক্রম করছে: জিএম কাদের
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
সর্বশেষ খবর
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা