অপমানে মুখ দেখাতে পারেন না এরশাদ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৯

এইচএম এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘লজ্জায় আমার মাথা কাটা যায়। অপমানে আমি মুখ দেখাতে পারি না। জাতীয় পার্টিকে নিয়ে মানুষ হাসি-ঠাট্টা করে।’
বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘কয়েকদিন আগে মেয়র নির্বাচন হলো। মানুষ বলে আপনাদের ভোট দেবো কেন? আপনারা তো সরকারের অংশ। তাহলে সরকারকেই ভোট দেই। ৪০০ পৌরসভায় মাত্র ১টা মেয়র পদ পেয়েছি। এতে সবচেয়ে দুঃখ আমি পেয়েছি, সবচেয়ে অপমান বোধ আমি করি। মানুষ হাসি-ঠাট্টা করে। যে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল ৯ বছর, সে পার্টি মাত্র ১টি আসন পায়! এর চেয়ে লজ্জা আর কি হতে পারে।’
এরশাদ আরও বলেন, ক্ষমতা ছেড়ে দেওয়ার পর লাঙ্গল কোথাও ছিল না। সব জায়গায় প্রার্থী দিতে পারিনি। এখন মানুষ লাঙ্গল চায়। লাঙ্গলকে ভোট দিতে চায়। সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা ক্ষমতায় আসলে অনিশ্চয়তা থেকে মুক্তি পাবে মানুষ। জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে মানুষের প্রতি অবিচার করিনি। মানুষ খুন করিনি। টেন্ডারবাজি করিনি। এতদিন মনে হয়েছে ১৫১ সিট পাওয়া অসম্ভব। এখন মনে হচ্ছে সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাইদুর রহমান টেপা প্রমুখ।

/সিএ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম