জাতীয় পার্টিকে ক্রীতদাস বানাতে চায় আ.লীগ: জিএম কাদের

জামালপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৮:৩৩আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৮:৩৩

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, ‘জাতীয় পার্টি ২০০৮ সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু এরপর থেকে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ দেখা যাচ্ছে না। আমরা বন্ধু হিসেবে তাদের কাছে গিয়েছিলাম, তারা বন্ধু হিসেবে আমাদের গ্রহণ করেছিল। কিন্তু তারা সর্বপ্রথম আমাদের বানালো অঙ্গসংগঠন, এরপর বানালো চাকর। এখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ক্রীতদাস বানাতে চায়। 

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আমরা কী করবো, না করবো সব কিছুতে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতে চায়। আমরা কারও নিয়ন্ত্রণে থেকে রাজনীতি করতে চাই না। আমরা দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে চাই।’

তিনি দাবি করেন, ‘সরকারি দলের নেতারা গত অর্থবছরের মাত্র একবছরে শুধুমাত্র সুইজারল্যান্ডে চার লাখ কোটি টাকা পাচার করছে। আগামী বছর আসতে আসতে মেগা প্রকল্পে বিদেশ থেকে যে ঋণ নেয়া হয়েছে তা সুদে আসলে প্রায় ২২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। এই কারণেই আর কোনও রিজার্ভ থাকবে না।’

সম্মেলন উপলক্ষে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহরের মির্জা আজম অডিটোরিয়ামে আসতে থাকেন। বেলা ১১টায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ ছাড়াও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে মোস্তফা আল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন খানের নাম ঘোষণা করেন জি এম কাদের।

/এফআর/
সম্পর্কিত
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ অপ্রাপ্তবয়স্ককে আটক
সর্বশেষ খবর
ছয় মাসে ইরানে ড্রোন-মিসাইলের ১,৩০০ চালান পাঠিয়েছে চীন
ছয় মাসে ইরানে ড্রোন-মিসাইলের ১,৩০০ চালান পাঠিয়েছে চীন
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত