বিরোধী দলীয় নেতা: স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২২, ১৭:৪৭আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৭:৪৮

রওশন এরশাদের বদলে গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেওয়া চিঠির বিষয়টি দুই মাসেও সুরাহা না হওয়ায় বিষয়টি সংসদে তুলবে বিরোধী দল জাতীয় পার্টি। সংসদের সোমবারের (৩১ অক্টোবর) বৈঠকে বিষয়টি তোলা হবে বলে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন। সেইসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপকে অব‌্যাহিত দেওয়ার বিষয়টিও সংসদে তুলবে দলটি।

গত ৩ সেপ্টেম্বর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের স্থলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নাম স্পিকারের কাছে প্রস্তাব করেছিল জাপা। কিন্তু এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানাননি স্পিকার।

রবিবার (৩০ অক্টোবর) সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে গণমাধ‌্যমকে জানিয়েছেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘আমরা এখনও কোনও সিদ্ধান্ত পাইনি। আজকে যেহেতু সংসদে শোক প্রস্তাবের ওপরে আলোচনা হবে, তাই এটি আজকের পরে চিন্তা করবো। আগামীকাল জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করবো।’

কী কারণে এখনও সিদ্ধান্ত জানানো হয়নি, তা জাতীয় পার্টি জানতে চাইবে বলেও জানান মুজিবুল হক চুন্নু।

জাপার সংসদীয় দলের ২৬ সদস্যের মধ্যে রবিবারের বৈঠকে ২১ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, রাহ্‌গির আলমাহি এরশাদ, মসিউর রহমান রাঙ্গা,  সেলিম ওসমান ও  রানা মোহাম্মদ আদেল বৈঠকে ছিলেন না। এদের মধ‌্যে সেলিম ওসমান ব্যাংককে চিকিৎসাধীন ও আদেল ঢাকার বাইরে রয়েছেন। জাতীয় পার্টির বৈঠকে না থাকলেও সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন মসিউর রহমান রাঙ্গা।

গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় নেতা করার প্রস্তাবটি সুরাহা না হওয়ার বিষয়টি নিয়ে রবিবার সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের অফিসে বৈঠকে বসে দলটির সংসদীয় পার্টি। সেখানে সংসদ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন সংসদ সদস্য সংসদ বর্জনের পক্ষে অভিমত দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। আবার কেউ কেউ আগামীকাল সংসদের অধিবেশনে বিষয়টি উত্থাপন করে কিছুক্ষণের জন্য ওয়াকআউট করার পক্ষে মত দেন বলে জানা গেছে।

বিরোধী দলীয় প্রধান হুইপ পদে মসিউর রহমান রাঙাকে সম্প্রতি অব্যাহতি দেয় জাতীয় পার্টি। সেই চিঠিও স্পিকারের কাছে পাঠানো হয়েছে বলে জানান চুন্নু।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী