‘একমাত্র জাতীয় পার্টিই জনগণের পক্ষে কাজ করছে’

বাংলা ট্রবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৩৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৮:০৩

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি সবসময় জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে। নির্বাচনের মাঠে ‘লাঙ্গল’ জনগণের ভরসার প্রতীক। জাতীয় পার্টিও জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যান কার্যালয়ে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় চুন্নু এসব কথা বলেন। এ সময় তিনি চলমান উপনির্বাচনে পার্টির সবাইকে ঐক্যবদ্ধভাবে লাঙ্গলের পক্ষে কাজ করার নির্দেশ দেন।

চুন্নু বলেন, ‘৯০ পরবর্তী দুটি দলের অপশাসনে জনগণ দিশেহারা। সুশাসনের আশায় এখন তারা এই দুই দলের বাইরে বিকল্প শক্তি খুঁজছে। জাতীয় পার্টির রাষ্ট্র পরিচালনায় সমৃদ্ধ অতীত আছে। তাই জাতীয় পার্টি জনগণের সেই প্রত্যাশিত দল।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক প্রমুখ।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী