আমরা কোনও দলের জন্য কাজ করছি না: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তার দল অন্য কোনও দলের জন্য কাজ করছে না। তিনি বলেন, ‘আমরা দেশের মানুষের স্বার্থে কাজ করছি। দেশের মানুষ যদি দেখে আমরা তাদের স্বার্থে কাজ করছি, তারা অবশ্যই আমাদের সমর্থন দেবে। দেশের জনগণের ভবিষ্যতের সাথেই আমাদের ভবিষ্যত।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘দেশ স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা রাজনীতি করছি। দেশের মানুষ যেন মানসম্মান ও জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়। জাতীয় পার্টি একত্রিত আছে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।’

দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ‘কোনও ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না জাতীয় পার্টি। দেশের মানুষ গোলাম মোহাম্মদ কাদেরকে বিশ্বাস করে। দেশের মানুষ তাকিয়ে আছে তার দিকে। তাই, মানুষের প্রত্যাশা পূরণে আমরা কখনোই পিছপা হবো না।’

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী