দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে  কাজ করতে হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ০৩:০৮আপডেট : ১৪ মে ২০২৩, ০৬:৩১

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় গণমানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (১৩ মে) রাতে নেতা-কর্মীদের প্রতি এক নির্দেশনায় দুর্যোগপ্রবণ এলাকায় সকল মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতেও নির্দেশ দেন তিনি।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবেলার প্রধান দায়িত্ব সরকারের। আমরা আশা করছি সরকার প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করছে।’

তিনি বলেন, ‘আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দুর্যোগ মোকাবেলায় সাফল্যের একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। দুর্গত মানুষের পাশে থাকাই জাতীয় পার্টির রাজনীতি। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঘরে থাকতে পারে না। দুর্গত মানুষের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগেও জাতীয় পার্টি নেতা-কর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করবে।’

দুর্যোগ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে মহান আল্লাহর সহায়তা কামনা করেছেন তিনি।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী