‘বিরোধী দল হিসেবে আমরা সঠিকভাবে ভূমিকা পালন করছি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৩, ১৭:১৯আপডেট : ১৬ মে ২০২৩, ১৭:২৩

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, বিরোধী দল হিসেবে আমরা সঠিকভাবে ভূমিকা পালন করছি না। সঠিকভাবে ভূমিকা পালন করা হলে দেশের এই অবস্থা হতো না।

মঙ্গলবার (১৬ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘ফারাক্কা লং মার্চ ডে’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘স্বাধীনতার আগে ও পরে মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের মতো নেতারা দেশের জন্য যে ভূমিকা পালন করেছেন বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ বা বিরোধী দল কেউই তা করতে পারেনি।’

জিয়াউর রহমান ফারাক্কা বাঁধের বিরুদ্ধে মাওলানা ভাসানীকে সমর্থন দিয়েছিলেন উল্লেখ করে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘জিয়াউর রহমান বলেছিলেন, হুজুর, দেশকে বাঁচাতে হলে সবাই মিলে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এমন নেতা আজ নেই।’

যে পরিবেশ এবং পরিপ্রেক্ষিতে ফারাক্কা লং মার্চ হয়েছিল তা আজও বিরাজ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। না হলে শুধু ৫৪টি অভিন্ন নদীর পানি নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। এদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’

আইএফসি’র সমন্বয়কারী মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
পারমাণবিক ইস্যুর পরিবর্তে যুদ্ধ বন্ধেই জোর দিচ্ছে ইরান
ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদ দিলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী