ব্যক্তি বা গোষ্ঠীর উন্নয়নে বিশ্বাসী নয় জাপা: বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ২১:০৭আপডেট : ২৩ জুন ২০২৩, ২১:০৭

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। জাতীয় পার্টি উদার গণতান্ত্রিক, ইসলামি মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল হিসেবে দেশে সুদৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা ও  গণমানুষের স্বার্থে রাজনীতি করে। জাতীয় পার্টি কোনও ব্যক্তি বিশেষ বা গোষ্ঠীর উন্নয়নে বিশ্বাসী নয়।’

শুক্রবার (২৩ জুন) বিকালে নিজ নির্বাচনি এলাকার শ্যামপুর  থানার ৫১ নম্বর ওয়ার্ডে মীরহাজীরবাগ এলাকায় ওয়ার্ড জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আবু হোসেন বাবলা এমপি এ কথা বলেন। 

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান  জিএম কাদের দেশের সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসিকতার সঙ্গে সংগ্রাম করছেন। আগামী জাতীয়  নির্বাচনে লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির নেতারা লড়বে দেশের সকল মানুষের বিকাশের জন্য। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামি মূল্যবোধের শক্তি হিসেবে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় গেলে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।’

শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, ৫১ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি জাহিদ হোসেন, শ্যামপুর থানা যুব সংহতির আহ্বায়ক মারুফ হাসান মাসুম, ৫১ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমাস প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ