ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি ব্যর্থ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৮:৫৭আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৯:০১

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দুই সিটি করপোরেশনের ব্যর্থতায় ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়েছে। যাদের ব্যর্থতায় সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে দেশের সব হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।

রবিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, দেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে রোগী ও মৃতের সংখ্যা। সরকারি হিসাবেই ৫ আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯৬৮ জন। ইতিহাসের সব চেয়ে বেশি ৩০৩ জন মারা গেছে। এরমধ্যে ২৪১ জনই রাজধানীর বাসিন্দা। সাধারণ মানুষ মনে করছে, আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ।

জিএম কাদের বলেন, ‘রাজধানীতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৫২৩ জন। ২৯ হাজার ৪৪৫ জন অন্যান্য বিভাগে। হাসপাতালে বেড খালি নেই, বারান্দা, করিডোর এবং সিঁড়ির নিচেও ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে পা ফেলার জায়গা নেই। পর্যাপ্ত জনবল ও সরকারি সহায়তার অভাবে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯৫ জন
চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ রূপ, জুলাইয়ে আক্রান্ত-মৃত্যুর রেকর্ড, কারণ কী 
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
সর্বশেষ খবর
তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ্রেফতার
তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ্রেফতার
সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
জাফর ইকবাল ও ঢাবির সাবেক ভিসিসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
জাফর ইকবাল ও ঢাবির সাবেক ভিসিসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
সাবেক সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
সাবেক সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ