খাসির মাংসের কোরমা রান্নার রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
০৭ জুন ২০২৫, ১১:২৬আপডেট : ০৭ জুন ২০২৫, ১১:২৭

মাংসের ঝোলের পাশাপাশি পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার খাসির মাংসের কোরমা। স্বাদে বৈচিত্র্য নিয়ে আসবে আইটেমটি। রেসিপি জেনে নিন। 

হাঁড়িতে তেল গরম করে দুটো তেজপাতা, দুই টুকরো দারুচিনি ও কয়েকটি এলাচ দিন। নেড়েচেড়ে দিয়ে দিন এক কেজি খাসির মাংস। ৪ থেকে ৫ মিনিট ভাজুন। ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো কাঁচা মরিচ কুচি ও স্বাদ মতো লবণ দিন। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন মাংস। ১/৪ চা চামচ জায়ফল বাটা, ১/৪ চা চামচ জয়ত্রী বাটা, ১ চা চামচ পোস্তদানা বাটা, ১ টেবিল চামচ বাদাম বাটা, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া ও আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিন। ১/৪ কাপ টক দই দিয়ে ভালো করে মাংস ও মসলা কষিয়ে নিন। ১৫ মিনিট সময় নিয়ে কষাবেন। প্রয়োজনে পানি যোগ করুন। কষানো হলে দেড় কাপ গরম পানি দিন মাংস সেদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে চুলার জ্বাল কমিয়ে মাংস সেদ্ধ করুন। সেদ্ধ হলে ৩ টেবিল চামচ হেভি ক্রিম বা ঘন দুধ দিন। সামান্য চিনি ও ১ চা চামচ ঘি দিন। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের