এখন আ.লীগের লোকও পছন্দ করে না, বিএনপিরও না: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:২১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৮

আওয়ামী লীগের সঙ্গে জোট করায় এখন সবাই জাতীয় পার্টিকে গৃহপালিত হিসেবে অভিহিত করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও বিরোধী দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। এখন একূল-ওকূল দুকূলই হারাইছি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিলের বিষয়ে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

চুন্নু বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা উত্তরের মেয়র সাহেব ডেঙ্গু নিধনের জন্য ওষুধের টেন্ডারের ব্যবস্থা করেছিলেন। সিঙ্গাপুরের একটি নামকরা কোম্পানি টেন্ডার দিয়েছিল এবং তাদের প্রতিনিধিও এসেছিল। যথারীতি কার্যাদেশ দেওয়া হয়েছে। যখন পত্রিকায় এলো, তখন সিঙ্গাপুরের কোম্পানি জানালো তারা এই টেন্ডারে অংশিই নেয়নি। যে প্রতিনিধি আসলো তার ব্যাপারে বলা হলো ওই রকম কোনও প্রতিনিধি কোম্পানি পাঠায়নি। কতো বড় জালিয়াতি! আমাদের মেয়র সাহেব কী করলেন, মন্ত্রী মহোদয় বিষয়টি ভালোভাবে দেখেন।

চুন্নু বলেন, বাংলাদেশের অবস্থাটা কী হয়েছে। ৫০ কেজি স্বর্ণ সরকারের অধীনে থাকে এয়ারপোর্টে। সেই স্বর্ণ নিয়ে যায়, কোনও খবর নাই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?

তিনি বলেন, আমি এই সংসদের প্রথম অধিবেশন যখন শুরু হয় তখন আপনি (স্পিকার) একাত্তর বিধিতে আলোচনার সুযোগ দিয়েছিলেন। একটা রাস্তা সাত-আট কোটি টাকা লাগে। পাঁচটা বছর আপনি (স্থানীয় সরকার মন্ত্রী) আশ্বাস দিলেন, আমিও চাইলাম কিন্তু হইলো না। আরেকবার এমপি হই কিনা, কারণ আওয়ামী লীগের সঙ্গে জোট করে আমাদের বলে আমরা নাকি গৃহপালিত। এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। একূল-ওকূল দুকূলই হারাইছি। কাজগুলো যদি না করে দেন তাহলে যাবো কোথায়।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের