দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সোমবার (২০ নভেম্বর) থেকে বিতরণ শুরু করবে জাতীয় পার্টি। ফরম বিতরণ মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত চলবে। রবিবার (১৯ নভেম্বর) দলটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব স্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।








