নির্বাচনের মূল চ্যালেঞ্জ ভোটারদের কেন্দ্রে আনা: মুজিবুল হক চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৩, ১৭:০৭আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৭:২৪

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা। আমরা চেয়েছি, ভোটাররা যেনে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমাদের আশ্বস্ত  করা হয়েছে, ভোটাররা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের ফাঁকে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু দাবি করেন, জাতীয় পার্টিতে কোনও ‘পন্থি’ নেই। জাতীয় পার্টিতে ‘পন্থি’ একটাই, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আমরা সবাই এরশাদপন্থি। 

জাপার চিফ প্যাট্রন ও একাদশ সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ নির্বাচন করতে চাইলে দলের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘বেগম রওশন এরশাদ গতকালও আমাকে ফোন করেছিলেন, আজ হয়তো তারা (রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদ) মনোনয়ন ফরম নিতে পারেন। বেগম রওশন এরশাদের জন্য কোনও সময়ের বাধ্যবাধকতা নেই, তিনি যখন বলবেন তখনই মনোনয়ন ফরম দেওয়া হবে। তিনি চাইলে মনোনয়ন ফরম তার বাসায় পৌঁছে দেবো। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র।’

হরতাল ও অবরোধের কারণে অনেক মনোনয়নপ্রত্যাশী ঢাকায় আসতে পারেননি দাবি করে চুন্নু বলেন, ‘তাদের জন্য ফরম বিতরণের সময় একদিন (আজ) বাড়ানো হয়েছে।’

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘প্রায় সব আসনেই আমাদের একাধিক মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। প্রত্যাশিত প্রার্থীদের ইন্টারভিউ চলছে। আশা করছি ২৭ নভেম্বর আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কতদিন ধরে পার্টি করছেন এবং এলাকায় কতটা জনপ্রিয়তা আছে তা বিবেচনা করেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।’

তিনি বলেন, ‘মনোনয়ন বোর্ডের মতামত বোর্ড সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জানানো হবে। তিনি মনোনয়ন চূড়ান্ত করবেন। পার্টির চেয়ারম্যান ইচ্ছে করলে মনোনয়ন পরিবর্তন করতেও পারবেন।’

নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কেউ যদি কাজ করে অথবা দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি প্রার্থী হয়, তাকে আর পার্টিতে রাখা হবে না বলেও জানান জাতীয় পার্টির মহাসচিব। 

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান