আসন নয়, শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৩, ১৪:২৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮:২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে কোনও আলোচনা হয়নি বরং শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে, বুধবার (৬ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে বৈঠক হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির পক্ষে অংশ নেন মুজিবুল হক চুন্নুসহ দলের দুই নেতা।

একান্তে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের মুজিবুল হক চুন্নু বলেন, ‘রাতে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আসন বণ্টন নিয়ে কোনও আলোচনা হয়নি। শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে এককভাবে নির্বাচন করবে।’

জাতীয় পার্টির নির্বাচন বর্জনের সংস্কৃতি নেই জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতি চলমান রাখতেই নির্বাচনে যাবে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।’

বর্তমানে আওয়ামী লীগের চেয়ে এন্টি আওয়ামী লীগের ভোট বেশি মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, ‘সুষ্ঠু ভোট হলে বিপুল আসনে জয়লাভ করবে জাতীয় পার্টি। ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব ভোট বিপ্লব হতে পারে।’

নির্বাচনে দলীয় সমর্থকসহ আওয়ামী লীগবিরোধী ভোটারদের ভোটা পাওয়ার প্রত্যাশা রাখছে জাতীয় পার্টি। এ ক্ষেত্রে ক্ষমতাসীনদের কোনও প্রার্থী যেন ভয়ভীতি দেখিয়ে ভোটারদের কেন্দ্র আসতে বাধা না দেয়, আওয়ামী লীগের কাছে সেই নিশ্চয়তা চাওয়া হয়েছে বৈঠকে।

এদিকে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় পার্টির সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনে আসা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের তাগিদ অনুভব করছি। যে কারণে ১৪ দলের ও জাতীয় পার্টির সঙ্গে বসেছি। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য ঐক্যবদ্ধভাবে গুপ্ত হামলা, গুপ্তহত্যা প্রতিহত করাই ছিল বৈঠকগুলোর উদ্দেশ্য।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী