‘শান্তির বার্তা’ দিয়ে জাপার ইশতেহার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৪

‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগান সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ ইশতেহার ঘোষণা করেন। এককেন্দ্রিক শাসনব্যবস্থা পরিবর্তন করে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন করা, নির্বাচন পদ্ধতি সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতসহ ২৪ দফা ইশতেহার দিয়েছে দলটি।

এছাড়াও দেশের সুশাসন নিশ্চিত, শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মস্থান, খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা বজায় রাখা, শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি সাধন, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা, ইসলামী আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা, সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন, স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, শিক্ষা পদ্ধতির সংশোধন, নারী সমাজের কল্যাণ সাধন, জলবায়ু পরিববর্তন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধিসহ নানা বিষয় ঘোষণা রয়েছে জাপার নির্বাচনী ইশতেহারে।

ইশতেহার ঘোষণা শেষে জাপা মহাসচিব চুন্নু বলেন, ‘বিশ্বের দেশগুলো নতুন তথ্য প্রযুক্তি, অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আর পিছিয়ে থাকার অবকাশ নাই। এখন এগিয়ে যাওয়ার সময়। জাতীয় পার্টি যুগের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী পদক্ষেপে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে সবসময় ব্রতী থাকবে। জাতীয় পার্টি এখন সুখী, সমৃদ্ধ ও আধুনিক দেশ গড়ার লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি, জাতীয় পার্টি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষ ও তাদের চাহিদা পূরণে সফল হবে।’

এর আগে, নানা নাটকীয়তার পর গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে ২৮৩টি আসনে প্রার্থী দিলেও ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালানে প্রধানমন্ত্রী
ইশতেহার হলো রাজনৈতিক অঙ্গীকার, ক্ষমতায় গেলে যেন পূরণ করে: সুজন
জামায়াতের ইশতেহারে পুঁজিবাজার সংস্কার পরিকল্পনা অন্তর্ভুক্ত করায় ডিবিএ’র ধন্যবাদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম