জয়ী হলে দেশকে ৮ প্রদেশে ভাগ করবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ১৬:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:৪২

আসন্ন দ্বাদশ নির্বাচনে জয়ী হলে দেশের এককেন্দ্রিক শাসনব্যবস্থা পরিবর্তন করে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু নির্বাচনি ইশতেহারে এই ঘোষণা দেন। ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগান সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেছে দলটি।

চুন্নু বলেন, দেশে বিদ্যমান আট বিভাগকে আটটি প্রদেশে উন্নীত করা হবে। প্রদেশগুলোর নাম হবে– উত্তরবঙ্গ প্রদেশ, বরেন্দ্র প্রদেশ, জাহাঙ্গীরনগর প্রদেশ, জালালাবাদ প্রদেশ, জাহানাবাদ প্রদেশ, চন্দ্রদীপ প্রদেশ, ময়নামতি প্রদেশ এবং চট্টলা প্রদেশ।

দুই স্তরবিশিষ্ট সরকার কাঠামো করা হবে জানিয়ে জাপা মহাসচিব বলেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা হবে। কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার। এই সরকারের অধীনে থাকবে ৩০০ আসন বিশিষ্ট জাতীয় সংসদ। আর প্রাদেশিক সরকারের অধীনে থাকবে প্রাদেশিক সংসদ। প্রতি উপজেলা কিংবা থানাকে প্রাদেশিক সরকারের এক একটি আসন হিসেবে বিবেচনা করা হবে।

জাতীয় পার্টির নির্বাচনি ইশতেহার ঘোষণা (ছবি: ফোকাস বাংলা)

দেশের প্রশাসনিক ব্যবস্থা একটা আমূল সংস্কারের বিষয় উল্লেখ করে চুন্নু বলেন, পাঁচ বছরের মধ্যে এটা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের প্রাথমিক ধারণার একটি রূপরেখা দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। ঢাকা শহর থেকে কমপক্ষে ৫০ শতাংশ সদর দফতর প্রাদেশিক রাজধানীতে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে জাপার।

এছাড়া ঘোষণা করা ২৪ দফা ইশতেহারে নির্বাচন পদ্ধতি সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত, শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা বজায় রাখা, শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি সাধন, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা, ইসলামি আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা, সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন, স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, শিক্ষা পদ্ধতির সংশোধন, নারী সমাজের কল্যাণ সাধন, জলবায়ু পরিববর্তন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধিসহ নানা বিশেষ তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন- ‘শান্তির বার্তা’ দিয়ে জাপার ইশতেহার ঘোষণা

/জেডএ/এফএস/
সম্পর্কিত
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালানে প্রধানমন্ত্রী
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম