নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৪, ১৬:২২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:০২

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে নিজেকে পার্টির চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে ঘোষণা করেছেন। একইসঙ্গে জাপার বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেন।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় গুলশানে রওশন এরশাদ তার বাসায় এ বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

রওশন এরশাদ বলেন, ‘দলের গঠনতন্ত্রের ২০-এর ১ ধারা অনুযায়ী জি এম কাদের ও চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির ক্ষতি মেনে নিতে পারি না। পার্টি ক্রান্তিকাল অতিক্রম করছে। জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু দলকে অনেক ক্ষতিগ্রস্ত করেছেন।’

এ সময় দল থেকে বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন রওশন এরশাদ।

রওশন এরশাদের বাসভবনের নিচে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

আরও উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার মিলন, জিয়াউল হক মৃধা, ভাইস চেয়ারম্যান আমানত হোসেন, জাহাঙ্গীর আলম, নুরুল হক, খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী, জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক, এরশাদের ছেলে ও দলের যুগ্ম মহাসচিব সাদ এরশাদ।

 

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান