রওশনপন্থিদের ‘দ্বিতীয়বার  সম্মেলনের’ তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯

সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের অনুসারী নেতাকর্মীরা আগামী ২ মার্চ ‘জাতীয় পার্টির জাতীয় সম্মেলন’ ডেকেছেন। এ নিয়ে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সম্মেলন ডাকলেন রওশনপন্থিরা।

২০২২ সালের ২৬ নভেম্বর ‘দলের দশম জাতীয় সম্মেলন’ ডেকে ৩০ অক্টোবর ওই সম্মেলন থেকে সরে আসেন জাতীয় পার্টির রওশন অংশের নেতাকর্মীরা। ওই সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিলেন সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ্।

যদিও বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত রওশন অংশের নেতাকর্মীদের নতুন সম্মেলনের তারিখ ঘোষণার সময় গোলাম মসিহকে দেখা যায়নি। তবে রওশন গ্রুপের মহাসচিব কাজী মামুনুর রশীদ, এরশাদের সাবেক প্রেস সচিব সুনীল শুভরায়, সা’দ এরশাদ এমপি এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আগামী ৯ মার্চ  উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু তার আগে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আমরা আমাদের সম্মেলন করার তারিখ নির্ধারণ করেছি।’

কাজী মামুন দাবি করেন, জাতীয় পার্টি থেকে জিএম কাদের যাদের অব্যাহতি ও বহিস্কার করেছিলেন, সেসব নেতাকে রওশন অংশে জায়গা দেওয়া হয়েছে।

তিনি জানান, ৩ ফেব্রুয়ারি জাতীয় ছাত্র পরিষদের সভা ডাকা হয়েছে মোহাম্মদপুরে।

দ্বিতীয়বার সম্মেলন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানান গোলাম মসিহ্। তিনি বলেন, ‘এই সম্মেলনে আমার সম্পৃক্ততা নেই।’

প্রসঙ্গত, বিরোধীদলীয় হিসেবে রওশন এরশাদের মেয়াদের অবসান হওয়ায় ‘রাজনৈতিক সচিব’ হিসেবে গোলাম মসিহের দায়িত্বও অবসায়ন হয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান