আ.লীগ বিভ্রান্তি ছড়িয়ে আমাদের ক্ষতি করেছে: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭

‘পার্টির ব্যাপারে মানুষের পারসেপশন ভালো না’, জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমরা অন্য দল দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি, এটা আংশিক সত্য। আমরা চেষ্টা করছি ফিরে আসার জন্য। তিনি বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ জাপাকে ২৬ ট আসনে ছাড় দিয়েছে, এমন বিভ্রান্তি ছড়িয়ে আমাদের ক্ষতি করেছে।’

শনিবার (২ ফেব্রুয়ারি) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘অনেকে বলছে আমাদের দল ভাগ হয়ে যাবে। দল ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। তবে দলে ব্যাপকভাবে সংশোধন হওয়ার সুযোগ আছে। ব্যাপক সংশোধন না করতে পারলে দল ভাঙবে না, তবে দল টিকবে না।’

‘নির্বাচনে জাপা নিয়ে আওয়ামী লীগ একটা বিভ্রান্তিকর স্টেটমেন্ট দিয়েছে’, মন্তব্য করে জাপার চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ বলছে আমাদের ২৬টি সিট ছেড়ে দিয়েছে। তারা একটা সিটও জাতীয় পার্টির জন্য ছাড়েনি। সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। এতে আমাদের অনেক প্রার্থী বিভ্রান্ত হয়েছেন। অনেকে এটাকে মহাজোট বলেছেন, অনেকে সিট ভাগাভাগি বলেছেন। এটা করে আমাদের চরম ক্ষতি করেছে।’

জিএম কাদের বলেন, ‘আমরা আপসকামী, পরনির্ভরশীলতা, পরনিয়ন্ত্রিত হওয়া থেকে যদি বেড়িয়ে আসতে পারি— তার জন্য কিছু কষ্ট হতে পারে কিছুদিনের জন্য। তাহলে আমরা যেমন মানুষের আস্থার দল ছিলাম, সেই আস্থার ভেতরে আবারও যেতে পারবো।’

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের