বি-রাজনীতিকরণ প্রক্রিয়া চলছে: জাপা মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ১৮:০১আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৮:০১

‘পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে দেশে আজ একটি বি-রাজনৈতিক প্রক্রিয়া চলছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন,  কোনও একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এ কাজে ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছে— যা কোনোভাবে কাম্য নয়।’

রবিবার (৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে অতিরিক্ত মহাসচিবদের সভায় তিনি এসব কথা বলেন। এদিন বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুজিবুল হক চুন্নু বলেন, অতীতে মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয়েছে। এখনও বি-রাজনীতিকরণ করতে যে প্রক্রিয়া চলছে, তাও ব্যর্থ হবে। দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এদিকে সরকারকে জোর দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, কতিপয় দুষ্কৃতকারী গত ১ নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ২ নভেম্বর খুলনা অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে। আমরা এসব ঘটনার নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে এই অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন— পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, মো. জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মোস্তফা আল মাহমুদ, মনিরুল ইসলাম মিলন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি