ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে জাপার বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ২০:২৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২০:২৯

জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে নিরীহ নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা চালানোর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিক্ষোভ মিছিলটি কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয়নগর-কাকরাইল মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয়  স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে ইসরায়েলি বাহিনী জঘন্য কায়দায় ফিলিস্তিনি নিরপরাধ নারী-শিশুসহ হাজার হাজার মানুষকে গণহত্যার নিন্দা ও এই মুহূর্তে সব ধরনের হামলা এবং গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন—  পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

এসময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য  জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, ভাইস চেয়ারম্যান এম এ সোবহান, আক্তার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, জুবের আলম খান রবিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, আজহারুল ইসলাম সরকারসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি