বাদ পড়ছেন চুন্নু, জাপার মহাসচিব পদে পরিবর্তন আনছেন জিএম কাদের

সালমান তারেক শাকিল
২৯ জুন ২০২৫, ০০:১০আপডেট : ২৯ জুন ২০২৫, ১৬:৫৬

জাতীয় পার্টির মহাসচিব পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আজকালের মধ্যে নতুন মহাসচিব নিযুক্ত করবেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জিএম কাদেরের ঘনিষ্ঠ একজন নেতা এ কথা জানান।

গত কয়েকদিন ধরে প্রেসিডিয়ামের সভা ডাকাকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে অস্থিরতা চলছে। দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে অবশেষে মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দিচ্ছেন জিএম কাদের।

শনিবার মধ্যরাতে এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ প্রতিবেদককে বলেন, মহাসচিব পদে দ্রুত পরিবর্তন আসছে।

দলীয় সূত্র জানায়, কয়েকজন প্রেসিডিয়ামের সদস্যকেও বাদ দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্ত হয়েছে, আরও কয়েকজনকে প্রেসিডিয়ামের সদস্য হিসেবে মনোনীত করার। 

শামীম হায়দার বলেন, এটা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। 

দলীয় সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, প্রকাশ্য বিরোধিতার কারণে আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নুসহ কয়েকজনকে দলের প্রেসিডিয়াম থেকে বাদ দেওয়া হচ্ছে। 

নতুন মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত আলীসহ কয়েকজনের নাম সামনে এসেছে। 

সূত্র জানায়, রবি-সোমবারের মধ্যে নতুন মহাসচিব মনোনয়ন দেবেন জিএম কাদের। 

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
দুই বছর পর সস্ত্রীক পাসপোর্ট পাচ্ছেন জিএম কাদের
দেশ সংকটকাল অতিক্রম করছে: জিএম কাদের
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?