জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা-আগুন, পরিস্থিতি থমথমে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় জাপা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে সামনে পৌঁছেন নেতাকর্মীরা।

জাতীয় পার্টির অফিসে সামনে রাস্তায় অগ্নিসংযোগ (ছবি: নাসিরুল ইসলাম)

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, “হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা ভেতরের কিছু আসবাবপত্র ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পৌনে ৬টার দিকে কিছু মানুষ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন। পরে তারা অফিস টার্গেট করে কয়েক দফা হামলা চালান এবং পরে অগ্নিসংযোগ করেন।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা

আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি বলেন, “হঠাৎ কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে এসে অফিসে ঢুকে ভাঙচুর শুরু করেন। এরপর ধোঁয়া উঠতে দেখি। পুলিশ আসার পর তারা ছত্রভঙ্গ হয়ে যান।” বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে।

এর আগেও একাধিকবার এই কার্যালয়ে হামলা চালানো হয়েছিল।

জাতীয় পার্টির অফিসে হামলা চালায় একদল দুর্বৃত্ত (ছবি: নাসিরুল ইসলাম)

সেখানে অবস্থানরত জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুবায়ের আলম রবিন সাংবাদিকদের জানান, একটি দলের নেতাকর্মীরা শাহবাগে সমাবেশ থেকে মিছিল নিয়ে এসে আমাদের কার্যালয়ে হামলা করেছেন। তিনি বলেন, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বারবার এমন বর্বর আচরণ করা হচ্ছে। তিনি তাদের বিচার দাবি করেন।

অপরদিকে গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক শাকিল উজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় পার্টি একটি দেশবিরোধী দল। বিক্ষুব্ধ জনতাই তাদের কার্যালয়ে ভাঙচুর করেছে।’

 

/এমকে/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নাই, অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর
সর্বশেষ খবর
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন