গণভোটে ৪ প্রশ্নের এক উত্তর অযৌক্তিক: শামীম হায়দার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬ আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গণভোটে চারটি প্রশ্নের একটি উত্তর— এটা অযৌক্তিক। চার প্রশ্নের চার উত্তর হওয়া উচিত ছিল।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত তৃতীয় দিনের আপিল শুনানি শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘‘দেশে ভোটের যে উৎসব এবং যে প্রাণবন্ততা দেখার কথা, আমরা সে উৎসব এবং প্রাণবন্ততা দেখছি না। একটা আতঙ্ক দেখছি ভোটারদের মধ্যে, একটা আধিপত্য দেখছি কিছু প্রার্থীর মধ্যে। একটা নিরুৎসাহ দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। সরকারের যে ভোটের জোয়ার ওঠানোর দায়িত্ব ছিল... অন্তর্বর্তী সরকার প্রধানত নির্বাচনের সরকার। নির্বাচন আসলে নির্বাচনের জোয়ার ওঠাবে, মানুষের উৎফুল্লতা আনবে। কিন্তু মানুষের মধ্যে ভোটের উৎসাহ ব্যাপকহারে আমরা দেখতে পাচ্ছি না এবং সরকার এ বিষয়ে সচেষ্ট না।’’ 

গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘গণভোট নিয়ে অনেকের উৎসাহ আছে। কিছুটা এক পাক্ষিকভাবে গণভোটের প্রস্তাবনা করা হয়েছিল। সেই গণভোট নিয়েও সব প্রার্থী বা সব দলের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী নিজস্ব আসনে জয়ের দিকেই ধাবিত হচ্ছে। গণভোটে গণজট সৃষ্টি হয়ে যেতে পারে।’’

জাপা মহাসচিব বলেন, ‘‘প্রায় চারটি প্রস্তাবনার একটি গণভোটের প্রশ্ন অনেক বৃহৎ। যখন ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, এই প্রশ্ন পড়ে তাদের একটি মাত্র উত্তর দিতে হবে। চারটি প্রশ্নের একটি উত্তর। এটা অযৌক্তিক। চারটি প্রশ্নের চারটি উত্তর হওয়া উচিত ছিল।’’

এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়টি কমিশনকে বিবেচনা রাখতে হবে, বুথ বাড়াতে হবে, ফাস্ট ভোটিংয়ের ব্যবস্থা করতে হবে। ইতোমধ্যে তারা এক ঘণ্টা ভোটিং বাড়িয়েছে। আমি মনে করি, এটা আরও এক ঘণ্টা বাড়ানো উচিত, অথবা আরও এক ঘণ্টা আগে শুরু করা উচিত। তাহলে হয়তোবা সব ভোটার ভোট দিতে পারবেন।’’

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর